আতঙ্ক কাটাতে অ্যাসেট ম্যানেজারদেরকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান
- আপডেট: ০৭:১৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১০৪৫১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরী হয়েছে। যাতে তারা নিয়মিত বিক্রির চাঁপ তৈরী করছেন। এই পরিস্থিতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে অ্যাসেট ম্যানেজারদেরকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) বিএসইসি কার্যালয়ে সংস্থাটির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অংশগ্রহন করা অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এই আহ্বান করা হয়েছে। চলমান পুঁজিবাজার মন্দায় আয়োজিত এই সভায় অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠানের প্রায় ৩২ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ডলার, বিদ্যুতসহ সামষ্টিক অর্থনীতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরী হয়েছে। যাতে গত কয়েকদিন ধরে টানা পুঁজিবাজার পতনে রয়েছে। এই পরিস্থিতি উত্তোরনে আজ অ্যাসেট ম্যানেজারদের সঙ্গে বৈঠক করে কমিশন। এছাড়া আগামী সপ্তাহে ধারাবাহিকভাবে ব্রোকার ডিলার, পোর্টফোলিও ম্যানেজার, মার্চেন্ট ব্যাংকারসহ অন্যদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছে কমিশন।
আজকের সভার বিষয়ে বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশের অর্থনীতি সুশংহত অবস্থানে থাকলেও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরী হয়েছে। যাতে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এই অবস্থা কাটিয়ে তুলতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিকল্প নেই। তাই অ্যাসেট ম্যানেজারদেরকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান করা হয়েছে। তাদের অংশগ্রহনে পুঁজিবাজারে ইতিবাচক ধারায় ফিরলে সাধারন বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়বে।
রেজাউল করিম বলেন, অ্যাসেট ম্যানেজারদের কাজ দুই রকম। এগুলো হচ্ছে মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পোর্টফোলিও ম্যানেজ করা। কিন্তু আমাদের দেশে এখনো অ্যাসেট ম্যানেজাররা শুধুমাত্র ফান্ড পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এই পরিস্থিতিতে তাদেরকে বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে বাজারে আনার জন্য কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা/টিএ

































