০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আড়াই কোটি টাকা জরিমানা দিল রবি আর গ্রামীনফোন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • / ১০৩৯৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের ২ কোম্পানি অবৈধ ভিওআইপি কার্যক্রমে সিম ব্যবহারের করেণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা পরিশোধ করেছে। কোম্পানি দুটি হচ্ছে- রবি আজিয়াটা লিমিটেড এবং গ্রামীনফোন লিমিটেড।

আজ বৃহস্পতিবার বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এতে বলা হয়, রবি দুই কোটি ১০ লাখ এবং গ্রামীণফোন ৫২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেছে। গত ১২ জুলাই বাংলালিংক, ১৩ জুলাই গ্রামীণফোন এবং ১৪ জুলাই রবি পে-অর্ডারের মাধ্যমে জরিমানার এই অর্থ পরিশোধ করে। এছাড়া দেশের অন্য বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকে একই কারণে ১৫ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা পরিশোধ করেছে।

দুই কোটি ৭৮ লাখ ২৫ হাজার টাকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) পরিশোধ করেছে দেশের তিন বেসরকারি মোবাইল অপারেটর- রবি, গ্রামীণফোন ও বাংলালিংক।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ৬৫ (৫) ধারা অনুযায়ী গত ১০ এপ্রিল অনুষ্ঠিত শুনানির সিদ্ধান্ত অনুসারে আরোপিত প্রশাসনিক জরিমানা পরিশোধের জন্য সংশ্লিষ্ট অপারেটরদের নির্দেশনা প্রদান করা হয়।

ঢাকা/টিএ

শেয়ার করুন

আড়াই কোটি টাকা জরিমানা দিল রবি আর গ্রামীনফোন

আপডেট: ০৭:০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২