কেমন গয়না পছন্দ করেন মিমি?
- আপডেট: ০৪:২৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- / ১০৪২৪ বার দেখা হয়েছে
কলকাতার একটি গয়না প্রস্তুতকারক সংস্থার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। কেমন গয়না পছন্দ করেন তিনি- সেখানে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন দুষ্টু কোকিল খ্যাত এই নায়িকা
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সেই প্রশ্নের জবাবে নায়িকা বলছেন, ‘চোকার আমার সব থেকে বেশি প্রিয়। আমি সব সময়ে জানতে চাই, নতুন কেমন ডিজাইনের চোকার এসেছে। নেকলেসও ভালোবাসি।’
মিমি বলেন, ‘মায়ের একটা হার আমার খুব পছন্দের। সাবেকী সেই হারটা আমি নিয়ে নিয়েছি। হারটা অপূর্ব সুন্দর। তাতে এমাররেল্ড, ডায়মন্ড—সব কিছু আছে।’
আরও পড়ুন: ‘দাগি’ শুধু সিনেমাই নয়, একটা অভিজ্ঞতা: মেহজাবীন
নববর্ষে প্রতি বছর বাড়িতে পুজা হয় মিমির। এই বছরও তার ব্যতিক্রম হয়নি।
মিমি বলেন, ‘মা সব সময়ে বলেন বছরের শুরুর দিনটা কাজের মধ্যে কাটলে সারা বছরটা কাজ থাকবে। ছোটবেলায় ভাবতাম যদি ছুটি থাকে ভালো হয়। এখন চাই নববর্ষেও কাজ থাক,’ বলেন মিমি।
ঢাকা/এসএইচ








































