১১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
জেএমআই হসপিটালের আর্থিক প্রতিবেদন প্রকাশ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৭:০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ১০৪৯৮ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফেকচারিং লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫৪ পয়সা।
আরও পড়ুন: আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ট্রাকো রিফুয়েলিং
অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে ১৪ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ১২ পয়সা ছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৪ টাকা ৫০ পয়সা।
ঢাকা/এসএইচ



































