০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

নতুন প্রকল্পে বিনিয়োগ করবে নাহি অ্যালুমিনিয়াম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৫০০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড নতুন করে আরও পাঁচ পণ্য উৎপাদন করবে। এ লক্ষ্যে কোম্পানিটি একটি প্রকল্প নিয়েছে। যার ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি টাকা। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কোম্পানিটি যেসব পণ্যে বিনিয়োগ করবে সেগুলো হচ্ছে- ক্রস টি, মেইন টি, ওয়াল এঙ্গেল, অ্যালুমিনিয়ামের সিলিং রানার ও ইউপিভিসি সিলিং। এই পাঁচ পণ্য উৎপাদন হলে ব্যবসা বাবদ বছরে কোম্পানির আয় হবে প্রায় ২৫ কোটি টাকা।

২০১৭ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি গত ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

২০২১-২২ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২২-মার্চ ২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬২ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুলাই ২১-মার্চ ২২) নাহি অ্যালুমিনিয়ামের ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৪১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৮ টাকা ৭৮ পয়সা।

আরো পড়ুন: পুঁজিবাজারে দেশী বিনিয়োগকারী বাড়লেও কমেছে বিদেশি বিনিয়োগকারী

ঢাকা/এসএ

শেয়ার করুন

নতুন প্রকল্পে বিনিয়োগ করবে নাহি অ্যালুমিনিয়াম

আপডেট: ০১:১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২