মূলধন সঙ্কট কাটাতে ব্যাংক থেকে ঋণ নেবে স্ট্যান্ডার্ড সিরামিক
- আপডেট: ০৬:৫৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ১০৩৫০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি মূলধনের সঙ্কট কাটাতে ব্যাংক থেকে ১৫ কোটি টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আজ শনিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র অনুসারে, কোম্পানির চলতি মূলধনের সঙ্কট কাটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার কারণে কোম্পানির চলতি মূলধনের সঙ্কট হয়েছে বলে জানা গেছে। ২০১৯-২০ সালে কোম্পানির কিলন পুননির্মাণের জন্য কয়েক দফা ৩ মাস করে উৎপাদন বন্ধ ছিল। করোনাভাইরাস অতিমারিতে সরকারি সিদ্ধান্ত অনুসারে, লকডাউনের সাথে সঙ্গতি রেখে কারখানা বন্ধ রাখা হয়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে বিশ্বজুড়ে সব ধরনের কাঁচামালের দাম বেড়ে গেছে। এছাড়া সাম্প্রতিক বন্যায়ও সিরামিক পণ্যের বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে কোম্পানিটিতে চলতি মূলধনের ঘাটতি দেখা দেওয়ায় তা পূরণে আলোচিত ঋণ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ঢাকা/টিএ



































