লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
- আপডেট: ০৩:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ১০২৭৯ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে দ্য সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৯ কোটি ৭৮ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটির ১৮ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১৩ কোটি ৩২ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, উত্তরা ব্যাংক পিএলসি, ফাইন ফুডস লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, রবি আজিয়াটা পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসলিমিটেড।
ঢাকা/এসএইচ



































