শমরিতা হসপিটালের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০৪:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১০৩৪৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেড গত (জানুয়ারি’২২-মার্চ’২২) তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ শনিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.২৩ টাকা।
এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৫৮ টাকা।
এদিকে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.১৩ টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৪১ টাকা।
এবং কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫১.৭৩ টাকা।গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫১.৪৬ টাকা।
ঢাকা/টিএ

























