০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

শাহ আলম-এস কে সুরকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • / ১০৩৮৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর) ও সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১০টার আগেই তারা রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যায়। দুদকের নির্ধারিত উপস্থিতি খাতায় সই করে অপেক্ষমাণ কক্ষে বসে। এরপর সাড়ে ১০টার কিছু পর তারা জিজ্ঞাসাবাদ কক্ষে যায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বলে, সকাল ১০টা পর তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের অনুসন্ধান কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

এর আগে গত ২৪ মার্চ তাদের তলব করে চিঠি দেওয়া হয়েছিল। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) থেকে ‘অস্তিত্বহীন’ প্রৃতিষ্ঠানের নামে আড়াই হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনায় এ তলব করা হয়।

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার ও অন্যদের অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে। পিকে হালদার বর্তমানে বিদেশে পলাতক রয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

শাহ আলম-এস কে সুরকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

আপডেট: ০১:০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২