১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাত কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • / ১০৩৭৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হচ্ছে-  ইস্টার্ন ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, সমতা লেদার এবং উসমানিয়া গ্লাসশীট ফ্যাক্টরী লিমিটেড।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইস্টার্ন ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৯ পয়সা। গত বছরও একই সময়ে কোম্পানির ইপিএস হয়েছিল ৮৮ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৯০ পয়সা। গত বছরের একই সময়ে তা ২ টাকা ৬৫ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫১ টাকা ৪৫ পয়সা।

এবি ব্যাংক: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৩ পয়সা। গত বছরও একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ১৩ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ৫২ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৯ টাকা ৪৫ পয়সা।

প্রগতি ইন্স্যুরেন্স: তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ০১ পয়সা। গতবছর একই সময়ে ৪ টাকা ৬৩ পয়সা ইপিএস হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৬ টাকা ৬৯ পয়সা।

ব্র্যাক ব্যাংক: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। গত বছরও একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৯৯ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ২৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ২ টাকা ৩৫ পয়সা ছিল।

আলোচিত সময়ে ব্যাংকটির নিট মুনাফা ও শেয়ার প্রতি আয়ে (ইপিএস) বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৩৫ দশমিক ৩৫ শতাংশ। অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে ব্যাংকটির ইপিএস ৩৮দশমিক ৭২ শতাংশ বেড়েছে।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪০ টাকা ২২ পয়সা।

সমতা লেদার: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ০৪ পয়সা লোকসান হয়েছে। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ০২ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির লোকসান হয়েছে ০৫ পয়সা। আগের বছর একই সময়ে ০৪ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ২৫ পয়সা।

উসমানিয়া গ্লাসশীট ফ্যাক্টরী: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ৩ টাকা ১০ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ২৮ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৩ টাকা ৮৭ পয়সা।

ঢাকা/এসএম

শেয়ার করুন

সাত কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

আপডেট: ০৯:০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩