সেপ্টেম্বরে শীর্ষ ডিলার ইসলামী ব্যাংক সিকিউরিটিজ
- আপডেট: ১১:২২:০২ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১০৩১১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চলতি বছরের সেপ্টেম্বর মাসের শীর্ষ ২০ ডিলারের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এতে প্রথম স্থান দখল করে আছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, শীর্ষ ডিলার এর দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড। এরপর তৃতীয় স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড। চতুর্থ স্থানে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। পঞ্চম এবি সিকিউরিটিজ লিমিটেড, ষষ্ঠ এমটিবি সিকিউরিটিজ, সপ্তম দোহা সিকিউরিটিজ লিমিটেড, অষ্টম সেলটেক ব্রোকারেজ লিমিটেড,নবম এমটিবি সিকিউরিটিজ এবং দশম স্থানে রয়েছে প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।
এরপর যথাক্রমে রয়েছে : আইএফসি সিকিউরিটিজ লিমিটেড, এপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেড, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, সার সিকিউরিটিজ লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, এম সিকিউরিটিজ লিমিটেড, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, শান্তা সিকিউরিটিজ লিমিটেড ও পদ্মা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।
ঢাকা/এসআর


































