২৪ ঘণ্টার মধ্যে এডিসি প্রত্যাহারসহ হামলাকারীদের গ্রেপ্তারের দাবি
- আপডেট: ০৩:৫৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১০৩৪৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে তর্ক বিতর্কের জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ এডিসি হারুন অর রশীদকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঢাকা কলেজসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়ক ইসমাইল সম্রাট নীলক্ষেত মোড়ে এক লিখিত বক্তব্যে এই দাবি জানান।
তাদের অন্যান্য দাবিগুলো হলো- হোস্টেল ও ক্যাম্পাস খোলা রেখে শিক্ষার স্বাভাবিক পরিবেশ অব্যাহত রাখতে হবে, আহতদের সব চিকিৎসা রাষ্ট্রীয়ভাবে বহন করতে হবে এবং সাংবাদিক ও অ্যাম্বুলেন্সে হামলাকারীদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে।
ঢাকা/এসএ








































