০৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
ইপিএস প্রকাশ করেছে তিতাস গ্যাস
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৭:৩১:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১০২৪৮ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২ টাকা ৫২ পয়সা, আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৯১ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৫৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৬ টাকা ৯৪ পয়সা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৭ টাকা ৬১ পয়সা।
ঢাকাএসএইচ


































