বঙ্গবন্ধুর সমাধিতে ডিএসইর শ্রদ্ধা
- আপডেট: ০৭:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১০৩৬৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
গত ২৭ আগস্ট ডিএসইর চেয়ারম্যান মো: ইউনুসুর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় তার আত্মার মাগফেরাত কামনা করেন৷
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র পরিচালক অধ্যাপক মোঃ মাসুদুর রহমান, পিএইচডি, মোঃ মুনতাকিম আশরাফ, অধ্যাপক ড. এ. কে. এম. মাসুদ, মোঃ শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, মোঃ সিদ্দিকুর রহমান, শরীফ আনোয়ার হোসেন, প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহ, চীফ অব স্টাফ ও হেড অব এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট মোঃ ছামিউল ইসলাম, মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস।
আরও পড়ুন: যেসব কারণে পুঁজিবাজারে বিনিয়োগে লোকসানের সম্মুখীন বিনিয়োগকারীরা।
ঢাকা/টিএ

































