পারফিউম কেমিক্যালস ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত নেয়নি আল-হারামাইন গ্রুপ
- আপডেট: ০৮:৪৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৩৫ বার দেখা হয়েছে
দেশের পুঁজিবাজারের ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটের কোম্পানি পারফিউম কেমিক্যালস কিনবে আল-হারামাইন গ্রুপ- মর্মে গত ১ সেপ্টেম্বর একাধিক অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছিল, যা সম্পূর্ন কাল্পনিক, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন আল-হারামাইন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো: মাহতাবুর রহমান। আজ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ সংক্রান্ত প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।
প্রতিবাদে বলা হয়েছে, ০১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে প্রকাশিত সংবাদপত্রের মাধ্যমে ‘পারফিউম কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়াবাজারের তালিকাভুক্ত কোম্পানিটি কিনবে আমিরাতের আল-হারামাইন গ্রুপ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে তা অসত্য এবং ভিত্তিহীন তথ্য সম্বলিত। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ‘চট্টগ্রামের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্প এস্টেটে অবস্থিত পারফিউম কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ দীর্ঘদিন ধরে কার্যক্রম বন্ধ থাকা প্রতিষ্টানটির স্পন্সর ও পরিচালকদের হাতে থাকা শেয়ার ক্রয় করবে আল-হারামাইন গ্রুপ।’
এছাড়া গ্রুপটি পারফিউম কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণ সংক্রান্ত সমস্যাও দেখভাল করবে। তবে কী দামে স্পন্সর ও পরিচালকদের শেয়ার কেনা হবে নিশ্চিত করা হয়নি- মর্মে যে কাল্পনিক মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে তাহার বিরূদ্ধে আমরা আল-হারামাইন কর্তৃপক্ষ উল্লেখিত সংবাদের বিরূদ্ধে সংক্ষু্ব্ধ প্রতিবাদ জানাচ্ছি।
আল হারামাইন গ্রুপ কখনোই এ ধরনের পরিকল্পনা করেনি এবং উক্ত কোম্পানির চেয়ারম্যান, কোনো পরিচালক, শেয়ারহোল্ডার এমনকি কোনো ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলোচনা বা কোনো প্রকার যোগাযোগও হয়নি। তাই এ ধরনের অসত্য এবং ভিত্তিহীন তথ্য সম্বলিত সংবাদ প্রকাশের মাধ্যমে শেয়ার বাজারের সাথে জড়িত লক্ষাধিক বিনিয়োগকারী বিভ্রান্ত হতে পারে এবং বিনিয়োগকারীদের কষ্টার্জিত অর্থ হুমকির মুখে পড়তে পারে বলে আমরা মনে করি। আমরা আল হারামাইন কর্তৃপক্ষ কোনোভাবেই বিনিয়োগকারীদের কষ্টার্জিত অর্থ মিথ্যা ও অসত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করতে পারি না। সুতরাং মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপনের মাধ্যমে আল হারামাইন গ্রুপের সুনাম ও খ্যাতি নষ্ট করতে পারে। তাই এই প্রতিবেদনের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এছাড়াও প্রতিবেদনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একজন উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে যে তথ্য প্রদান করা হয়েছে সেটাও অসত্য এবং ভিত্তিহীন তথ্য। আল-হারামাইন গ্রুপ কখনই বিএসইসি’তে এধরনের কোনো লিখিত আবেদন বা মৌখিক ঘোষনা প্রদান করেনি।
আল হারামাইন গ্রুপ দেশে বিদেশে ১৯৭০ সাল থেকে অত্যন্ত সুনামের সহিত প্রায় ৮৫ টি দেশে পারফিউমস প্রশাধনির ব্যবসা করে আসছে। এহেন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বরাত দিয়ে সংবাদ প্রকাশের কারণে লক্ষাধিক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্থ হতে পারে এবং আল হারামাইন কোম্পানির সুনাম ক্ষুন্ন হতে পারে বলে আমরা মনে করি। তাই প্রকাশিত মিথ্যা সংবাদের আমরা সংক্ষুব্ধ প্রতিবাদ জানাচ্ছি।

































