০১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
জমি কিনবে ইবনে সিনা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৩:০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৩২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: কক্সবাজার জেলার সদর থানায় জমি কিনবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সেলস ডিপার্টমেন্ট এবং ট্রেনিং সেন্টার নির্মাণের জন্য এই জমি কেনা হবে।
সোমবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ৩০০তম বৈঠকে জমি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র অনুসারে, ২৭ ডেসিমেল জমি কিনবে কোম্পানিটি। এর জন্য ব্যয় হবে ২ কোটি ৩০ লাখ টাকা।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের একই বৈঠকে সর্বশেষ অর্থবছরের জন্য ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফ্লোর প্রাইস তুলে দেয়ার কথা ভাবছে না বিএসইসি
ঢাকা/টিএ
ট্যাগঃ
কক্সবাজার জেলার সদর থানায় জমি কিনবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। জমি কিনবে ইবনে সিনা

































