১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

কোথাও কোথাও শিলা বৃষ্টির আভাস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • / ১০৪৪৪ বার দেখা হয়েছে

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা, পটুয়াখালী ও ভোলা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: বাংলাদেশ বিনিয়োগের আঞ্চলিক কেন্দ্র হতে যাচ্ছে: প্রধানমন্ত্রী

ঢাকায় দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিমি. বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা আকারে ঘণ্টায় ৩০-৪০ কিমি. হতে পারে।পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

বুধবার (২৬ এপ্রিল) দেশের সর্বোচ্চ ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজারে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।এছাড়া গত ২৪ ঘণ্টায় ঈশ্বরদীতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঢাকা/এসএম

ট্যাগঃ

শেয়ার করুন

কোথাও কোথাও শিলা বৃষ্টির আভাস

আপডেট: ১১:৫৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩