০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

অক্সিজেনের অভাবে আদ্-দ্বীন হাসপাতালে মারা গেছে শিশুরা: স্বাস্থ্যমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / ১০২০৬ বার দেখা হয়েছে

বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে মারা গেছে আদ্-দ্বীন হাসপাতালের শিশুরা। অবহেলা ছিল ডাক্তার, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে ছয় শিশুর মৃত্যুর দায় নিতেই হবে।মঙ্গলবার (১৬ জুন) সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।‎স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই অপরাধের শাস্তি হিসেবে কেবল হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করলে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।’

তবে মগবাজার আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও হাসপাতালটির অন্য শাখা থাকলে তা চলতে বাধা নেই বলেও জানিয়েছেন তিনি।এ সময় স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার মান বৃদ্ধি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে ডাক্তার ও নার্সদের সহযোগিতায় হামের বিরুদ্ধে শক্ত দেয়াল তৈরি করতে সরকার সক্ষম হয়েছে বলে জানান তিনি। সেইসঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সব ডাক্তারকে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

অক্সিজেনের অভাবে আদ্-দ্বীন হাসপাতালে মারা গেছে শিশুরা: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট: ১২:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬