০১:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সূচকের উত্থানে লেনদেন কমেছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / ১০২৫৬ বার দেখা হয়েছে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার (২৪ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ১৬১ টি কোম্পানির শেয়ারের দর। তবে গতদিনের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ৫০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৩৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৭৭৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯০২ কোটি ১৫ লাখ টাকা ।

আজ ডিএসইতে মোট ৩৮৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬১ টি কোম্পানির, বিপরীতে ১৩৬ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৯২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সূচকের উত্থানে লেনদেন কমেছে

আপডেট: ০২:২১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬