সূচকের পতনের চলছে লেনদেন
- আপডেট: ১১:৪০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ১০২২৩ বার দেখা হয়েছে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন চলছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছেসূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২০ দশমিক ৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬১৯ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ০৫ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৩ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৩ পয়েন্টে।আলোচিত সময়ে ডিএসইতে মোট ২৩৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৩ টি, কমেছে ১৯১ টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৯ টি কোম্পানির শেয়ারের দর।
ঢাকা/আরএইচ



































