আজ যেসব কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে
- আপডেট: ০৯:৪২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ১০৩৯১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় এসব আর্থিক প্রতিবেদন প্রকাশ ও অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিগুলোর হলো:
ব্রিটিশ আমেরিকান টোবাকো: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ২০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৭৯ পয়সা।
অপরদিকে, ৬ মাসে (জানুয়ারি, ২২-জুন, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৯৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৫ টাকা ৯৬ পয়সা।
বাটা সু: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৪১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১৫ পয়সা। ফলে কোম্পানিটির মুনাফায় বড় ধরনের উস্ফল্লণ হয়েছে।
অপরদিকে, ৬ মাসে (জানুয়ারি, ২২-জুন, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৪১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ৪৪ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৭৪ টাকা ২৪ পয়সা।
ন্যাশনাল হাউজিং: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৮ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫৬ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুলাই’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩২ পয়সা, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ২৮ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২২ তারিখে শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৪৭ পয়সা।
মাইডাস ফাইন্যান্স: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ৪৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ১ টাকা ০৩ পয়সা।
অপরদিকে, ৬ মাসে (জানুয়ারি, ২২-জুন, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত লোকসান ছিল ২ টাকা ৬৬ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ১০ টাকা ১১ পয়সা।
এশিয়া ইন্স্যুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা। গত বছর একই সময়ে ৭৫ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪২ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৬ টাকা ৪২ পয়সা।
যমুনা ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ১ টাকা ০৪ পয়সা।
অপরদিকে, ৬ মাসে (জানুয়ারি, ২২-জুন, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ০৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ৬৪ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৮ টাকা ২৩ পয়সা।
এক্সিম ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি, ২২-জুন, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৮৭ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২২ টাকা ৮৯ পয়সা।
বিজিআইসি ইন্সুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৫ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ৮৯ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৮ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২০ টাকা ৪১ পয়সা।
ইউনাইটেড ফাইন্যান্স: দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৭ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৮ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৫০ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দায় হয়েছে ১৬ টাকা ৪৬ পয়সা।
ইউনিয়ন ক্যাপিটাল: দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৯৫ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪১ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৬৪ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৮৪ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দায় হয়েছে ৮ টাকা ৫৪ পয়সা।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৭৯ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ২৯ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৯৬ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৩ টাকা ২৩ পয়সা।
এনসিসি ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৭৪ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ৮২ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩৩ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৩ টাকা ২৫ পয়সা।
প্রাইম ইন্স্যুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৬ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ২০ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৭৫ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২০ টাকা ৭৩ পয়সা।
রূপালী ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ০৭ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ২২ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ২৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২৯ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৮ টাকা ২৯ পয়সা।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৪ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ৭০ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৭ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২০ টাকা ৪০ পয়সা।
রিপাবলিক ইন্স্যুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৮ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ৫৯ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৫ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৭ টাকা ১১ পয়সা।
স্ট্যান্ডার্ড ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ০২ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ০৬ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২৩ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৬ টাকা ৫৮ পয়সা।
বাংলাদেশ ফাইন্যান্স: দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৩৮ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ৬৬ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৭৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১১ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৬ টাকা ৯৪ পয়সা।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ০৪ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৪ টাকা ০৯ পয়সা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৬৮ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ৬০ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৯৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৯৮ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩০ টাকা ০৫ পয়সা।
ফেডারেল ইন্স্যুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৩ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২১ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুলাই’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ৬৫ পয়সা, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬৩ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২২ তারিখে শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৫৮ পয়সা।
আইডিএলসি ফাইন্যান্স: দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৫ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৩৬ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২১ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৪৯ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ১৭ পয়সা।
ঢাকা/টিএ



































