০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

এনসিসি ব্যাংকের ১৬ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
  • / ১০৪৭৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসি ব্যাংক) ৩৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) ব্যাংকের পরিচালনা পর্ষদের মোঃ আবুল বাশার সভাপতিত্বে ভার্চ্যুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় ২০২১ সালে সমাপ্ত বছরের জন্য ১৬ শতাংশ ডিভিডেন্ড প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। যার ১২ শতাংশ ক্যাশ এবং ৪ শতাংশ স্টক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এসময় উক্ত বার্ষিক সাধারণ সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান তানজীনা আলী, পরিচালক ও প্রাক্তন  চেয়ারম্যান মোঃ আবদুল আউয়াল, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আবদুস সালাম, প্রাক্তন চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ নূরুন নেওয়াজ, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. আবু মহসীন, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, স্বতন্ত্র পরিচালক ইতরাত হোসেন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এবং কোম্পানী সচিব মোঃ মনিরুল আলমসহ ব্যাংকের বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অনলাইনে অংশগ্রহণ করেন।

সভায় ২০২১ সালের ৩১শে ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও বহিঃ নিরীক্ষকদের প্রতিবেদন উত্থাপিত ও সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়।

ব্যাংকের চেয়ারম্যান মোঃ আবুল বাশার সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতির মূল সূচকগুলো বর্ণনা দিয়ে বলেন, বর্তমানে একদিকে যেমন ব্যাংকের শেয়ারহোল্ডারস্ ইকুইটি, মোট সম্পদ, ইপিএস পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে তেমনি কষ্ট অব ফান্ড ও মোট  শ্রেণীবদ্ধ ঋণের পরিমাণ কমে আসছে, যার ফলে আমাদের ক্রেডিট রেটিং ও ক্যামেলস রেটিং এ উন্নতি পরিলক্ষিত হচ্ছে। তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার এবং গ্রাহক সেবার মান বৃদ্ধির মাধ্যমে এনসিসি ব্যাংক ক্রমান্বয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

এনসিসি ব্যাংকের ১৬ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

আপডেট: ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২