ডিএসইতে হাবিবুল্লাহ বাহারের স্মরণে দোয়া মাহফিল
- আপডেট: ০৫:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১০৪৩৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক জনাব হাবিবুল্লাহ বাহারের স্মরণে ডিএসই ভবনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৪ আগষ্ট) বিকেলে হাবিবুল্লাহ বাহারের মৃত্যুতে নিকুজ্ঞ ডিএসই টাওয়ারে, ডিএসইর পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আলোচনাসভা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিকে, গত ০৯ আগষ্ট সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন৷ গত ৪ আগষ্ট ব্রেন স্ট্রোক হলে তিনি ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন৷ মরহুম হাবিবুল্লাহ বাহার ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন৷
ঢাকা/টিএ



































