০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ডিভিডেন্ড ঘোষণা করেছে বাংলাদেশ সাবমেরিন কেবল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
  • / ১০৩৬৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশে শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৭ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করে পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সমাপ্ত হিসাবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১১.৫৭ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫.৪৯ টাকা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫২.৪৯ টাকা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

ডিভিডেন্ড ঘোষণা করেছে বাংলাদেশ সাবমেরিন কেবল

আপডেট: ১১:২৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১