বাংলাদেশ ফাইন্যান্সকে স্বীকৃতি প্রদান করেছে বিআইবিএম
- আপডেট: ০৭:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১০৩৫৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক কর্তৃক টেকসই আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়ার পর এবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকেও এ স্বীকৃতি গ্রহণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ এ পুরস্কার গ্রহণ করেন।
আজ রবিবার সকালে (২৮ আগস্ট) ঢাকার মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে আয়োজিত সাস্টেটেইন্যাবিলিটি রেটিংপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেন জার্মান ডেভোলপমেন্ট কো-অপারেশন হেড ফ্লোরিয়ান হোলেন ও বিআইবিএম এর মহা-পরিচালক ড. মো. আক্তারুজ্জামান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
অনুষ্ঠানটির সহ-আয়োজক প্রতিষ্ঠান দ্য জার্মান এজেন্সি ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন বা জিআইজেড বাংলাদেশ।
এই তালিকায় বেসরকারি খাতের সেরা ১০ ব্যাংককে এবং সেরা পাঁচ আর্থিক প্রতিষ্ঠাকে টেকসই মানের স্বীকৃতি দেয়া হয়। টেকসই কোর ব্যাংকিং সূচকের মধ্যে প্রতিষ্ঠানের ঋণের মান, মূলধন পরিস্থিতি, এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে বিবেচনায় নিয়ে গেলো ৩০ জুন বাংলাদেশ ব্যাংক এ পুরস্কার দেয়। আজকের অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের বিবেচনাকে নিয়ামক ধরে পুরস্কার দেয়া হয়েছে।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভোলপমেন্ট-আইসিসিসিএডি এর পরিচালক ড. সেলিমুল হক, বাংলাদেশ ব্যাংক এর সাস্টেইন্যাবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক খন্দকার মোর্শেদ মিল্লাত, জিআইজেড বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ফিরদাউস আরা হোসেন, বাংলাদেশ সরকারের আর্থিক সম্পর্ক বিভাগের ডেপুটি সেক্রেটারি এস.এম মাহবুব আলম, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভোলপমেন্ট-বিল্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, বিআইবিএম এর অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবীব, বাংলাদেশ ফাইন্যান্সের হেড অব সাস্টেইন্যাবল ফাইন্যান্স মো. কোহিনুর হোসেনসহ অন্যরা।
আরও পড়ুন: রূপালী ব্যাংকের নতুন এমডি ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
ঢাকা/টিএ

































