যন্ত্রপাতি আমদানি করবে অ্যাপেক্স স্পিনিং
- আপডেট: ১২:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ১০৩৫৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ ১০ পিস সার্কুলার নিটিং মেশিন আমদানি করবে। কোম্পানিটি গ্রিজি নিট ফেব্রিক উৎপাদনের জন্য মেশিন আমদানি করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র জানায়, কোম্পানিটি গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত কারখানায় নিট ফেব্রিক উৎপাদন করবে।
নতুন যন্ত্রপতি আমদানি করতে অ্যাপেক্স স্পিনিংয়ের ৬ কোটি ১৭ লাখ টাকা ব্যয় হবে। এই আমদানি ব্যয় সম্পূর্ণভাবে এইচএসবিসি বাংলাদেশ লিমিটেড ব্যয় করবে।
কোম্পানিটি আরও জানায়, মেশিন আমদানি করা হবে জার্মানি থেকে। কোম্পানিটি নতুন মেশিন দিয়ে ২০২২-২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে বাণিজ্যিক উৎপাদনে যাবে। মেশিনটি নিজস্ব খরচে ব্যবহার করা হবে।
ঢাকা/টিএ



































