১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

যে কারণে ইরানে রাশিয়ার ৯ বিমান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৭৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: ইরানে পৌঁছেছে রাশিয়ার নয়টি বিমান। রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য এই বিমানগুলো ইরানে পাঠিয়েছে রাশিয়া। বুধবার ইরানের পরিবহণমন্ত্রী রুস্তম কাসেমি এ তথ্য জানান। খবর প্রেসটিভির। তিনি বলেন, রাশিয়ার নয়টি যাত্রীবাহী বিমান ইরানে রক্ষণাবেক্ষণের সেবা নিচ্ছে। কারণ রাশিয়ার বিমানের জন্য যে ধরনের যন্ত্রাংশ ও সেবা প্রয়োজন ইরানে তা রয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রুস্তম কাসেমি বলেন, সম্প্রতি ইরান বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের ক্ষেত্রে বেশ ভালো অবস্থানে রয়েছে। যখন বিদেশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসলা ইরান এবং রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখে চলেছে, তখন ইরানে রাশিয়ার বিমানের রক্ষণাবেক্ষণের সেবা নেওয়ার রিপোর্ট প্রকাশ করা হলো। দ্বিপক্ষীয় সহযোগিতার কারণে দুই দেশের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা খুব একটা প্রভাব ফেলতে পারেনি।

রাশিয়া সরকার বেশ কয়েকবার বলেছে, বিদেশি নিষেধাজ্ঞা মোকাবিলার ক্ষেত্রে তারা ইরানের নানামুখী অভিজ্ঞতাকে ব্যবহার করছে। রাশিয়া ও ইরান সাম্প্রতিক মাসগুলোতে তাদের অর্থনৈতিক বিস্ফোরণের জন্য বিভিন্ন ধরনের চুক্তি করেছে।

আরো পড়ুন: জলবায়ু পরিবর্তন বিল পাস করল অস্ট্রেলিয়া

ঢাকা/এসএ

শেয়ার করুন

যে কারণে ইরানে রাশিয়ার ৯ বিমান

আপডেট: ০৬:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২