০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রাজনীতিবিদরা দুর্নীতি না করলে সমাজে পচন ধরবে না: অর্থ উপদেষ্টা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৭৪ বার দেখা হয়েছে

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক ঘৃণার পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে দুদকের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, রাজনীতিবিদরা দুর্নীতি না করলে সমাজে পচন ধরবে না। হাজার হাজার কোটি টাকা পাচারকারীদের শুধু সারাজীবন কারাগারে রাখলেই শাস্তি পূর্ণ হয় না। তাদের বিরুদ্ধে সামাজিক ঘৃণার পরিবেশও তৈরি করতে হবে।

আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন বলেছেন, ক্ষমতাচ্যুতরা পালিয়ে যাওয়ার সময় অনেকে টাকার বিনিময়ে তাদেরকে সহযোগিতা করেছে। যেসব রাজনীতিবিদ সহযোগিতা করেছে, তাদেরকে ভোট দেবেন না। দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে।

এসময় পাচার হওয়া দেশ থেকে অর্থ ফেরাতে সংশ্লিষ্ট দেশের হাইকমিশনগুলোতে দুদক কর্মকর্তা নিয়োগে সরকারের কাছে আহ্বান জানান তিনি। দুদক চেয়ারম্যান আরও বলেন, আসন্ন নির্বাচনে কালোটাকার ছড়াছড়ি ও দুর্নীতিবাজদের লাগাম টানতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।

এর আগে সকালে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুদকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

রাজনীতিবিদরা দুর্নীতি না করলে সমাজে পচন ধরবে না: অর্থ উপদেষ্টা

আপডেট: ১২:৫৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫