স্টান্ডার্ড ব্যাংকের আয় বেড়েছে ২০০ শতাংশ
- আপডেট: ০৬:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ১০৮১১ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড গত ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ২০০ শতাংশ।
আজ রোববার (৩০ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (সমন্বিত ইপিএস) হয়েছে ৬ পয়সা। গত বছর একই সময়ে ২ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৪ পয়সা বা ২০০ শতাংশ।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ১৪ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১৫ পয়সা।
আরও পড়ুন: সূচকের পতনে লেনদেন কমেছে ৫০ কোটি টাকা
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ৫৫ পয়সা।
ঢাকা/টিএ


































