০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

১৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির আভাস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ১০৪০৯ বার দেখা হয়েছে

দেশের ১৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম এ তথ্য জানান। তিনি দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত পূর্বাভাস দিয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শাহীনুল ইসলাম জানান, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকা/টিএ

ট্যাগঃ

শেয়ার করুন

১৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির আভাস

আপডেট: ১০:৫১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩