২১ দিন পর গণপরিবহন চালু হচ্ছে বৃহস্পতিবার
- আপডেট: ০৩:৩৪:১০ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ১০৩৫১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনার সংক্রমণ রোধে চলাচলে সরকারের কঠোর বিধিনিষেধের ২১ দিন পর বৃহস্পতিবার (৬ মে) থেকে গণপরিবহন চালু হচ্ছে।
বুধবার (৫ মে) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দফতর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহানগরসহ সব জেলা শহরের মধ্যে গণপরিবহন চলাচল করবে। ঢাকা মহানগরে গণপরিবহন চলাচলে সরকারের নির্দেশনা মেনে সব রুট মালিক সমিতি/পরিবহন কোম্পানির নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নাল–বিজনেসজার্নাল.বিডি
নির্দেশনাগুলো হচ্ছে: মাস্ক ছাড়া কোনো যাত্রী গাড়িতে ওঠানো যাবে না এবং স্টাফদেরকে গাড়ির মালিক মাস্ক সরবরাহ করবেন। গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে (অর্থাৎ দুই সিটে একজন যাত্রী বসবে)। লকডাউনে মালিক-শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছে। এক্ষেত্রে রুট মালিক সমিতি/পরিবহন কোম্পানির জিপির নামে কোনো ধরনের অর্থ গাড়ি থেকে আদায় করতে পারবে না।
এই বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর জন্য সংশ্লিষ্ট রুট মালিক সমিতি/পরিবহন কোম্পানির নেতাদের নির্দেশ দেওয়া হলো।
এদিকে ঈদুল ফিতরের আগে চলমান বিধিনিষেধ আরেক দফা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার জারি করা প্রজ্ঞাপনে বিধিনিষেধ ৫ মে থেকে ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- করোনা নেগেটিভ হওয়ার পর যা করবেন
- ভারতে ২৪ ঘন্টায় আরও ৩৭৮০ জনের মৃত্যু
- খুলছে না ঢাবির আবাসিক হল, বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সিদ্ধান্ত ঈদের পর
- কি কারণে বাড়ছে দাম, জানে না ২ কোম্পানি
- বোর্ড সভার তারিখ জানিয়েছে লুব-রেফ
- ১৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- মীর আখতার হোসেনের বোর্ড সভার তারিখ নির্ধারণ
- ডিভোর্সের পর যেভাবে ভাগ হবে বিল গেটসের সম্পদ
- মূল্য সূচকের ব্যাপক উত্থানে শেষ হয়েছে লেনদেন
- আইপিএল ইস্যুতে বিসিসিআইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার মামলা
- লকডাউন নিয়ে রিট খারিজ: ইউনুছ আলীকে জরিমানা
- আবারো বাড়লো বেক্সিমকো সিনথেটিকসের লেনদেন বন্ধের মেয়াদ
- বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত, গণপরিবহন চলবে জেলার মধ্যে
- টাকা দিয়ে মিলছে না ১০ কোম্পানির শেয়ার!
- বিকেলে ৩ কোম্পানির বোর্ড সভা
- সাত কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ
- করোনাকালীন সময়ে ওয়ারেন বাফেটের বিনিয়োগতত্ত্ব!
- হাক্কানী পাল্পের মুনাফা বেড়েছে
- ৫ মেঃ যা ঘটেছিলো ইতিহাসের এই দিনে





































