৩৪ শতাংশ লোকসান বেড়েছে ফার্স্ট ফাইন্যান্সের
- আপডেট: ০৯:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১০৪০৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে ৩৪ শতাংশ।
আজ বুধবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানি সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ১০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৬৫ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে ৪৫ পয়সা বা ২৭ শতাংশ।
অপরদিকে, ৬ মাসে (জানুয়ারি, ২২-জুন, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ১২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩ টাকা ০৭ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে ১ টাকা ৫ পয়সা বা ৩৪ শতাংশ।
৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) লোকসান হয়েছে ১৬ টাকা ৩৫ পয়সা।
ঢাকা/এসএ



































