৬৬ শতাংশ আয় কমেছে রবির
- আপডেট: ০৬:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১০২৯০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ৬৬ শতাংশ।
আজ বুধবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০২ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ০৯ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ০৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১৫ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ১০ পয়সা বা ৬৬ শতাংশ।
৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা।
ঢাকা/এসএ



































