০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
  • / ১০৬৭০ বার দেখা হয়েছে

কুমিল্লার বুড়িচং উপজেলার জামতলা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ ) গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রবিবার (৯ জুন) সকাল ৮টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন একই ইউনিয়নের মীরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে।

আরও পড়ুন: গুলশানে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত

এ তথ্য নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খন্দকার বলেন, নিহতের মরদেহ ভারতীয় সীমান্তে আছে। যথাযথ প্রক্রিয়ায় মরদেহ পেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম জানান, নিহতের মরদেহ কাঁটাতার সংলগ্ন এলাকায় রয়েছে। এই মুহূর্তে ভারতীয় বিএসএফের তত্ত্বাবধানে আছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট: ১১:৫৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪