০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

বিশাল অঙ্কের প্রভিশন ঘাটতিতে তালিকাভুক্ত ৬ ব্যাংক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:২৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ২৩৩১৪ বার দেখা হয়েছে

চলতি বছরের জুন শেষে পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি ব্যাংকসহ ১০টি ব্যাংকের মোট প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি দাঁড়িয়েছে ৩১ হাজার ৫৪৯ কোটি টাকা। ব্যাংকগুলো হলো: ন্যাশনাল ব্যাংক, বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ঢাকা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলোকে তাদের আমানতের ০.৫০% থেকে ৫% প্রভিশন বজায় রাখতে হবে।

তবে, প্রভিশনিংয়ের প্রয়োজনীয়তা খেলাপি ঋণের শ্রেণিবিন্যাসের ওপর নির্ভর করে ২০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত হতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, এপ্রিল থেকে জুনের মধ্যে ব্যাংকিং খাতে প্রভিশন ঘাটতি বেড়েছে ৪ হাজার ৯৬৩ কোটি টাকা। চলতি বছরের মার্চের শেষ পর্যন্ত এ খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৮৬ কোটি টাকা।

আরও পড়ুন: পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হবে: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জুন শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা বা মোট ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশে পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শ্রেণিকৃত ঋণের সবচেয়ে বড় অংশ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর (১ লাখ ২ হাজার ৪৮৩ কোটি টাকা বা ৩২ দশমিক ৭৭ শতাংশ), বিশেষায়িত ব্যাংক (৫ হাজার ৭৫৬ কোটি টাকা বা ১৩ দশমিক ১১ শতাংশ), বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (৯৯ হাজার ৯২১ কোটি টাকা বা ৭ দশমিক ৯৪ শতাংশ) এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ৩ হাজার ২২৯ কোটি টাকা বা ৪ দশমিক ৭৪ শতাংশ ঋণ রয়েছে।

ঢাকা/এসআর

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বিশাল অঙ্কের প্রভিশন ঘাটতিতে তালিকাভুক্ত ৬ ব্যাংক

আপডেট: ০৯:২৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪