০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

আইসিবি ইসলামিক ব্যাংকের লোকসান বেড়েছে ৩৩ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / ১০৪০৮ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডে ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আগের বছরের তুলনায় লোকসান বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার (১৫ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ২১ পয়সা।

আরও পড়ুন: প্রয়াত দুই উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো ১ টাকা ৩৮ পয়সা। আগের বছরে যা ছিলো মাইনাস ২৬ পয়সা।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ২১ টাকা ২১ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

আইসিবি ইসলামিক ব্যাংকের লোকসান বেড়েছে ৩৩ শতাংশ

আপডেট: ১১:১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫