ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ১০:৩৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ১০৩৩৮ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা। গত বছর একই সময়ে ফান্ডটির ইপিইউ হয়েছিল ৫৫ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) ফান্ডটিরর ইপিইউ হয়েছে ৪৩ পয়সা। গত বছরের একই সময়ে ইউনিট প্রতি ৭২ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ক্রয়মূল্যে ফান্ডটির প্রতি ইউনিটের সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৩৯ পয়সা। ওই সময় বাজারমূল্যে সম্পদ মূল্য ছিল ৯ টাকা ১৮ পয়সা।
ঢাকা/এসএইচ






























