১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

দেশের যেসব স্থানে সিগারেট বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২২:৫২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৬৭ বার দেখা হয়েছে

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের আশপাশে সিগারেট বা তামাক বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে এ অধ্যাদেশ জারি করা হয়।

অধ্যাদেশে বলা হয়, কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি করবেন না বা করাবেন না। সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সময় সময় সাধারণ বা বিশেষ আদেশ দিয়ে এ সীমানার পরিধি বাড়াতে পারবে।

এতে আরও বলা হয়, কোনো ব্যক্তি এ বিধান লঙ্ঘন করলে তিনি সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার মুখে পড়বেন। দ্বিতীয়বার বা বারবার এ অপরাধ করলে দ্বিগুণ হারে শাস্তি পেতে হবে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

দেশের যেসব স্থানে সিগারেট বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা

আপডেট: ০২:২২:৫২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫