০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৯৯৭ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / ১০২৩৪ বার দেখা হয়েছে

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ১৯৯ টি কোম্পানির শেয়ারের দর। গতদিনের তুলনায় বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৪৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৯ দশমিক ০৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৮১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৯৯৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৫৬ কোটি ০৯ লাখ টাকা টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৯ টি কোম্পানির, বিপরীতে ১৪৪ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৯৯৭ কোটি টাকা

আপডেট: ০৩:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬