৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে টেকনো ড্রাগস
- আপডেট: ০১:৩১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১০২৪৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি টেকনো ড্রাগস ৫০ কোটি টাকার কুপনধারী বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ১৪ মে, বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পাঁচ বছর মেয়াদি এই বন্ডের ২৫ শতাংশ হবে রিডিমেবল এবং ৭৫ শতাংশ কনভার্টিবল। প্রস্তাবিত বন্ড ইস্যুর জন্য আগামী ২৪ জুন অনুষ্ঠেয় বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনও লাগবে।
তবে চলতি ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির আর্থিক পরিস্থিতি আরও দুর্বল হয়েছে। জুলাই-মার্চ সময়ে কোম্পানিটির বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ কমে ২৩২ কোটিতে নেমে এসেছে। একই সময়ে নিট মুনাফা ১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ কোটি ৫৪ লাখ টাকায়।
ঢাকা/এসএইচ






























