১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

সিএসইর শরীয়াহ সূচকে যুক্ত ৩ কোম্পানি, বাদ ১২টি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ১০১৯৩ বার দেখা হয়েছে

ফাইল ফটো

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনা করে শরিয়াহ সূচক সমন্বয় করেছে। এতে নতুন করে যুক্ত হয়েছে তিনটি কোম্পানি। একইসঙ্গে বাদ পড়েছে আগের ১২টি কোম্পানি। বুধবার (২০ মে) সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, তিনশ ৮৭টি তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে সমন্বয়ের পর সিএসইর শরিয়াহ সূচকে মোট কোম্পানি সংখ্যা দাঁড়িয়েছে একশ ৩টি। সমন্বয় পরবর্তীতে আগামী ৩ জুন থেকে শরিয়াহ সূচকটি কার্যকর হবে।

শরিয়াহ সূচকে নতুন যুক্ত হওয়া কোম্পানি তিনটি হলো— এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি ও সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।

অন্যদিকে বাদ পড়া কোম্পানিগুলো হলো— বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, বারাকা পাওয়ার লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড, মালেক স্পিনিং পিএলসি, এমজেএল বাংলাদেশ পিএলসি, নাভানা সিএনজি লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এবং সায়হাম কটন মিলস লিমিটেড।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সিএসইর শরীয়াহ সূচকে যুক্ত ৩ কোম্পানি, বাদ ১২টি

আপডেট: ১১:০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬