ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
- আপডেট: ০৪:০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১০২০২ বার দেখা হয়েছে
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২০ মে) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৬ কোটি ৯৩ লাখ ১২ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনসিসি ব্যাংক পিএলসি-এর। এদিন কোম্পানিটির ৬ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি। কোম্পানিটির ৬ কোটি ১৪ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৪ কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড ৩ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকার শেয়ার এবং যমুনা ব্যাংক পিএলসি ২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ঢাকা/এসএইচ


































