সাউথইস্ট ব্যাংকের এজিএম ও ইজিএমের তারিখ নির্ধারণ
- আপডেট: ১১:৪১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১০২৫০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ নির্ধারণ করেছে ব্যাংকটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
পূর্বঘোষণা অনুযায়ী এজিএম আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা আগামী ২৩ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হবে। এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
অন্যদিকে একই সভায় ব্যাংকটির অনুমোদিত শেয়ার মূলধন ১,৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২,০০০ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন করেছে পর্ষদ। তবে এ সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২৩ জুলাই ২০২৬ সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ জুন ২০২৬।
ঢাকা/এসএইচ






























