গেইনারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- আপডেট: ০৪:৫৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১০২০৮ বার দেখা হয়েছে
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ২১৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে সেনা ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, শনিবার (২৩ মে) ডিএসইতে সর্বোচ্চ সেনা ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৫ টাকা ৮ পয়সা বা ৭ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে এপেক্স ট্যানারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমার লিমিটেডের দর বেড়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- নাহি অ্যালুমিনিয়াম, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, কনফিডেন্স সিমেন্ট, সোনারগাঁও টেক্সটাইল, তসরিফা ইন্ডান্ট্রিজ, সিটি ব্যাংক পিএলসি এবং রিলায়েন্স ইন্সুরেন্স পিএলসির শেয়ার দর বেড়েছে।
ঢাকা/এসএইচ


































