লেনদেনের শীর্ষে কুইন সাউথ টেক্সটাইল মিলস
- আপডেট: ০৫:০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ১০১৭৬ বার দেখা হয়েছে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিটির মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির ২৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মালেক স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির ২৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইপিডিসি ফাইন্যান্স, ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং, টেকনো ড্রাগ, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইভিন্স টেক্সটাইল লিমিটেড এবং সিটি ব্যাংক পিএলসি।
ঢাকা/এসআর

































