যেসব এলাকায় আজ গ্যাস বন্ধ
- আপডেট: ১২:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ১০৩৭৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড জানিয়েছেন, রাজধানীর বেশ কিছু এলাকায় সোমবার (১৮ অক্টোবর) আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসরণ প্রকল্পের আওতায় মহাখালী রেলক্রসিং সংলগ্ন গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপন করার জন্য সোমবার (১৮ অক্টোবর) রাত ১০টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত আট ঘণ্টা গুলশান, বানানী, মহাখালী ও তেজগাঁও শিল্প এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এসব এলাকার আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ কম থাকতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
ঢাকা/এমটি




































