০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

আজমির শরিফ পরিদর্শনে রাজস্থানে প্রধানমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৯৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ভারতে সরকারি সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আজমিরের খাজা গরিবে নেওয়াজ দরগাহ শরিফ পরিদর্শন করতে রাজস্থান পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ ও মোনাজাত করবেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় আজ সকাল ৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরআগে বিমানটি নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সকাল ৯টা ১২ মিনিটে ছেড়ে যায়।

ইহসানুল করিম আরও বলেন, প্রধানমন্ত্রী সুফি সাধক হযরত মঈনুদ্দিন চিশতী (রহ.) মাজার খাজা গরিবে নওয়াজ দরগাহ শরিফে ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন এবং কিছু সময় অবস্থান কাটাবেন। পরে শেখ হাসিনা আজমির দরগাহ শরিফের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। খবর বাসস।

আরো পড়ুন: শিক্ষার হার ৭৪.৬৬ শতাংশে উন্নীত হয়েছে: প্রধানমন্ত্রী

ঢাকা/এসএ

শেয়ার করুন

আজমির শরিফ পরিদর্শনে রাজস্থানে প্রধানমন্ত্রী

আপডেট: ০১:৩৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২