০২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

ডিএসই-সিএসই’র সঙ্গে গ্লোবাল ইসলামী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:৪৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • / ১০৪৩৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সঙ্গে পুঁজিবাজারে ইউনিফর্ম ও ইনটিগ্রেটেড ইলেকট্রনিক্স সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) শেয়ারিং সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজ ১৬ অক্টোবর উভয় স্টক এক্সচেঞ্জের সঙ্গে কোম্পানিটি এ চুক্তি স্বাক্ষর করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ত্রিপক্ষীয় এই চুক্তিতে গ্লোবাল ইসলামী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, ডিএসই’র পক্ষে চিফ রেগুলেটরি অফিসার খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ ও সিএসই’র পক্ষে একাউন্টস ম্যানেজমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শোহেব হাসান মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: ডিভিডেন্ড ঘোষণা করেছে অ্যাপেক্স স্পিনিং

এ সময় ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম সাইফুর রহমান মজুমদার, গ্লোবাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সামি করিম, কোম্পানী সেক্রেটারী মোঃ মনজুর হোসেন, ইস্যু ম্যানেজার প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট-এর সিইও (চলতি দায়িত্ব) খন্দকার রায়হান আলী এবং লঙ্কা-বাংলা ইনভেস্টমেন্টের সিইও ইফতেখার আলমসহ প্রতিষ্ঠান সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফার ইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা

ঢাকা/এসআর

শেয়ার করুন

ডিএসই-সিএসই’র সঙ্গে গ্লোবাল ইসলামী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

আপডেট: ০৮:৪৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২