০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

ডরিন পাওয়ারের আয় কমেছে ৭৬ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • / ১০৭৯৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৭৬ শতাংশ।

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৩ পয়সা । গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৩ টাকা ২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ১ টাকা ৯৯ পয়সা বা ৬৬ শতাংশ।

এদিকে হিসাববছরের তিন প্রান্তিক তথা ৯ মাসে ( জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ৭ টাকা ৩৬ পয়সা হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৫ টাকা ৫৭ পয়সা বা ৭৬ শতাংশ।

আরও পড়ুন: বিকালে আসছে ছয় কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৮ টাকা ৭১ পয়সা (সম্পদ পুর্নমূল্যায়নের পর)।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ডরিন পাওয়ারের আয় কমেছে ৭৬ শতাংশ

আপডেট: ১০:৫৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩