দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
- আপডেট: ০৫:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১০২১০ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ জুন) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে ২৪৭টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র মতে, সোমবার কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৬ দশমিক ৪৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ। আর ২ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ০৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, এসএস স্টিল লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি, মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, মাইডাস ফাইন্যান্স পিএলসি এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ঢাকা/আরএইচ
































